ঢাকা   ১১:১৭:২১ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হালদায় তৃতীয়বার ডিম ছাড়লো মা-মাছ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে তৃতীয় বারের মতো রুই, কাতলা, মৃগেল ও কালীবাউস ও কার্প জাতীয় মা মাছ ডিম ছেড়েছে।ভারী বজ্রসহ বৃষ্টিপাত হলে শুক্রবার ভোর রাত ৪টার দিকে হাটহাজরী- রাউজান উপজেলার আজিমের ঘাট, কুমারখালী, নাপিতের ঘাটা, পুরালিয়া স্লুইসগেট, মাছুয়াঘোনাসহ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে মা-মাছ ডিম ছেড়েছে বলে জানায় স্থানীয়রা বৃহস্পতিবার রাতে নদীতে শত শত সংগ্রহকারীরা নৌকা নিয়ে জাল বসিয়ে অপেক্ষায় থাকেন।অবশেষ ভোর রাতে বৃষ্টি শুরু হলে মা মাছ ডিম ছাড়া শুরু করে। তখন নদীতে নৌকার সংখ্যা কম ছিল।

সকাল থেকে নদীতে বাড়তে থাকে নৌকা সংখ্যা। হালদা বিশেষজ্ঞ প্রফেসার আলী আজাদী জানান, সাধারণত প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত অমাবশ্যার জো’তে বজ্রসহ বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢলের পানি আসলে নদীতে মা মাছ ডিম ছাড়ে।এতদিন ডিম না ছাড়লেও শুক্রবার ভোর রাতে দিকে মা মাছ নদীতে ডিম ছেড়েছে।হাটহাজারী-রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর বলেন, হালদা নদীতে এই বছর তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। দুই শতাধিক নৌকা দিয়ে জেলেরা ভোর রাত থেকে ডিম সংগ্রহ করছেন।এখনও ডিম সংগ্রহের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি