ঢাকা   ০৭:২৮:০৩ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক

চলন্ত ট্রেনের নিচে আত্মহত্যা করার চেষ্ট করা নারী বেঁচে আছেন

আমিনুল হক কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আত্মহত্যার জন্য দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যান এক নারী। ট্রেনের ধাক্কায় থেঁতলে যায় শরীর। ট্রেন চলে যাওয়ার পর আহত অবস্থায় স্থানীয়দের সাহায্যে নেওয়া হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জুন) সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে এক নারী দৌড়ে সামনে দাঁড়িয়ে যান। তাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায় ট্রেনটি। এ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে ট্রেন চলে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা আহত অবস্থায় ওই নারীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। তিনি ভালো আছেন। ট্রেনের ধাক্কায় বাম পায়ে বেশি ব্যথা পেয়েছেন। তিনি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর বিস্তারিত জানতে পারবো।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি