1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ই-প্রেসক্লাবের অভিনন্দন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ই-প্রেসক্লাবের অভিনন্দন

নিজস্ব সংবাদ দাতা;;
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৭৮ বার

পদ্মার ওপর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ ও উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ই-প্রেস ক্লাব এর উদ্যোক্তা নেতৃবৃন্দ।শনিবার (২৫ জুন) ই-প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা জনাব সৈয়দ ফজলুল কবীর এক বিবৃতিতে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের মধ্য দিয়ে ঋণনির্ভর মেগাপ্রকল্পের ধারণা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। শুধু সেতু নয় যে কোনো বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করতে পারে। যার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে পদ্মা সেতু।ই-প্রেস ক্লাব এর উদ্যোক্তা নেতৃবৃন্দ বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে সেই স্বপ্নকে জয় করেছেন তিনি। একই সঙ্গে দেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন করেছেন পদ্মা সেতু।

এই মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ই-প্রেস ক্লাব এর উদ্যোক্তা নেতৃবৃন্দ।ই-প্রেস ক্লাব এর উদ্যোক্তা নেতৃবৃন্দ বলেন,পদ্মা সেতু নির্মাণে দেশী বিদেশী নানা ষড়যন্ত্রে দমে যাননি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দমে যায়নি বাংলাদেশ। তাই এর সঙ্গে জড়িয়ে আছে ১৮ কোটি মানুষের আবেগ। জড়িয়ে আছে বিপুল সম্ভাবনার অর্থনীতি।
তারা বলেন, পদ্মা সেতু জাতিকে দিয়েছে মর্যাদা ও গৌরবের পাশাপাশি অদম্য ইচ্ছা জয়ের সাহস ও শক্তি। তাই পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, একটি বাস্তবতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net