1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে হাট-বাজারে আনুষ্ঠানিক ভাবে ডাস্টবিন স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

মাগুরায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে হাট-বাজারে আনুষ্ঠানিক ভাবে ডাস্টবিন স্থাপন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৩৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে আনুষ্ঠানিক ভাবে ২০ জুন সোমবার দুপুরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ’র পরিকল্পনায় ও চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির বাস্তবায়নে এ ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে শ্রীকোল ইউনিয়ন পরিষদ চত্বরে দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।
শ্রীকোল ইউনিয়নপরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার কমিটির সেক্রেটারী ডাঃ শাহাদাত হোসেন মোল্লা, ইউপি সদস্য লাভলু মোল্লা, নাসরিন সুলতানা, কাজী আমিরুল ইসলাম, মোঃ ওহিদুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন, মোছা কুলকুল বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়াসহ অন্যরা।

উদ্বোধনী দিনে ২০ টা ডাস্টবিন যার বাজার ১লক্ষ ২০ হাজার টাকা। ডাস্টবিনগুলো খামারপাড়া বাজারের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে বলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net