1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে গরু সহ গরু চোর আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মীরসরাইয়ে গরু সহ গরু চোর আটক

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩২৪ বার

মীরসরাইয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন গরু সহ এক গরু চোর। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আব্দুল মান্নান (২৫)। তিনি উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের মধ্যম কাটাছরা গ্রামের মো. হানিফের ছেলে।

এস এম সেলিম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, বুধবার দুপুরে কাটাছরা গ্রাম দিয়ে একটি গরু নিয়ে যাচ্ছিলেন আব্দুল মান্নান। সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কিছুক্ষণের মধ্যে খুঁজতে খুঁজতে গরুর মালিক উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার নুরুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হন।

চুরির বিষয়টি জানতে পেরে উপস্থিত জনতা মান্নানকে গণধোলায় দিয়ে ৯৯৯ নম্বরে কল দেন। পরে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে ঘটনাস্থলে এসে আব্দুল মান্নানকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে এসআই রতন কান্তি দে জানান, এ ঘটনায় গরুর মালিক নুরুল আমিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। মালিককে গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আটক মান্নান আন্তঃজেলা চোর চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net