1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের বাউরা ইউপি নির্বাচনে নৌকা বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

লালমনিরহাটের বাউরা ইউপি নির্বাচনে নৌকা বিজয়ী

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৬২ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রাবিউল হক মিরন (নৌকা) বিজয়ী হয়েছেন।
প্রাথমিক তথ্য মতে, ৯টি ভোট কেন্দ্রে রাবিউল হক মিরন (নৌকা) ৭হাজার ৪শত ৬০টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল হক বসুনীয়া জাতীয় পার্টি (মটোর সাইকেল)। তিনি পেয়েছেন ৩হাজার ৪শত ৮০টি ভোট।
বুধবার (১৫ জুন) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে ইভিএম নিয়ে বিড়ম্বনায় পড়েন ভোটাররা।

বাউরা ইউনিয়নে ৭জন চেয়ারম্যান, ১৪জন সংরক্ষিত ও ৩৭জন সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছিল।
ভোট সুষ্ঠ করতে নানা পরিকল্পনা নেয় স্থানীয় প্রশাসন। ভোটের দিন মাঠে ছিলো ৪জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ১২টি টিম, বিজিবি ও র‌্যাবের বিশেষ টিম। যদিও ২/১ জন প্রার্থীর অভিযোগ ছিলো ইভিএম নিয়ে।
তবিবর রহমান নামে ১ বৃদ্ধা জানান, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে তিনি হয়রানীর শিকার হচ্ছে। ২ ঘন্টা ধরে বসে আছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলোঃ- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রাবিউল হক (নৌকা), শামসুল আলম (বাউরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি- চশমা মার্কা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনীয়া (আনারস), আবুল হোসেন (টেলিফোন), আলিম আল জাকির বসুনীয়া (টেবিল ফ্যান), জাতীয় পার্টি মনোনীত হাবিবুল হক বসুনীয়া (মোটর সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী রোমান উল্লাহ (ঘোরা মার্কা)। এছাড়া এ ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদে ১৪জন মহিলা প্রার্থী ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৭জন প্রার্থী।

বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম জানান, বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২১হাজার ৬শত ৬৭জন। পুরুষ ভোটার ১০হাজার ৮শত ৬৫টি ও মহিলা ভোটার ১০হাজার ৮শত ২জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net