1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৫২ বার

ঠাকুরগাঁও জেলায় খেলার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা সদরের গড়েয়া ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে মাঠটিতে খেলাধুলা করে আসছিলেন স্থানীয়রা। ৩০ জুলাই শনিবার মাঠে স্থাপনা নির্মাণ করতে চাইলে বাধা দেন স্থানীয়রা। এতে ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে তারা মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ করেন।

মাঠে স্থাপনার বিষয়ে জমির মালিক কামরুজ্জামান বলেন, পৈতৃক সম্পত্তি হিসেবে জমির দলিলমূলে ফকরুল ইসলাম ও আমিন খান নামে দুই ব্যক্তির কাছে মাঠের জমি বিক্রি করা হয়। যেহেতু ব্যক্তিমালিকানা জমি, সে কারণেই বিক্রি করে দেয়া হয়েছে। সেই সূত্র ধরেই জমিতে স্থাপনা গড়তে গেলে এ ঘটনা ঘটে, যা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, বিশৃঙ্খলার ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। যেন আইনশৃঙ্খলার অবনতি না হয়।’ তবে খেলার মাঠটি কোনো সরকারি সম্পত্তি নয় বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net