1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৩ ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট চলছে, ভোট দিতে এসে আঙ্গুল ঘষার হিড়িক ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৩ ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট চলছে, ভোট দিতে এসে আঙ্গুল ঘষার হিড়িক !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৩৬ বার

সকাল ৮টা থেকে শুরু হয় ঠাকুরগাঁও জেলার রানীংশৈকেলে নন্দুয়া ইউনিয়ন পরিষদ ভোট গ্রহণ। ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আসেন নারী ও পুরুষ ভোটার। কিন্তু কেন্দ্রে ভোট দিতে আসে দেখেন তাদের আঙ্গুলের ছাপ (ইভিএম মেশিন) নিচ্ছে না। পরে টিউবওয়েল পাশে বা বিভিন্ন ভাবে আঙ্গুল পরিস্কার করতে দেখা যায়। আঙ্গুল পরিস্কার করতে দেখা যায় সায়মা আক্তার (৩৫) নামে এক নারী ভোটারকে। তিনি বলেন, এইবার প্রথম ইভিএম মেশিন দিয়ে ভোট দিচ্ছি। কিন্তু মেশিন আমার আঙ্গুল ছাপ নিচ্ছে না। সে জন্য আঙ্গুল ঘসে পরিস্কার করছি। কিভাবে ছাপ নেন না এবার দেখবো। অন্যদিকে জিল্লুর রহমান নামে আরেক পুরুষ ভোটাকে দেখা যায় মোটরসাইলের পেট্রোল বের করে হাত পরিস্কার করছে। তিনি বলেন, প্রথমবার মেশিনত ভোট দিবা আসিনু আঙ্গুলের ছাপ নেয় না। ঐ তানে গাড়ির তেল দেহেনে হাত পরিস্কার করছু। উল্লেখঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে শান্তিপূর্ন পরিবেশে চলছে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। বুধবার (২৭ জুলাই) সকাল ৮ টা থেকে এক যোগে সাতাশটি কেন্দ্রে লাইনে দাড়িয়ে ভোটাররা ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ দফায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন, আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।

তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন। এ তিনটি ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার সবকটি ইউনিয়নের মধ্যে বাকি ছিল এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net