1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে - সভাপতি- মুকুল ও সাধারণ সম্পাদক- আলমগীর । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে —- সভাপতি– মুকুল ও সাধারণ সম্পাদক– আলমগীর ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৮২ বার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮ টায় হরিপুর উপজেলার ডাক বাংলোতে সমঝতার মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়৷এর আগে সকাল ১১টায় হরিপুর মহিলা কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন । প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দিপক কুমার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও-২ আসনের সংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, সাবেক এমপি ও কেন্দ্রীয় আ.লীগ কমিটির সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমি, এ্যাডঃ হোসনে-আরা – লুৎফা ডালিয়া। আরো উপস্থিত ঠাকুরগাঁও জেলা আ.লীগ সহ- সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, যুগ্ন সাধারণ সম্পাদক, সদর উপজেলা আ.লী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, এ্যাড: গোলাম ফারুক রুবেল, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোস্তাক আহম্মেদ টুলু, অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টু, ঠাকুরগাঁও পৌর মেয়র আনজুমান আরা বন্যা, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমুখ। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: কেন্দ্রীয় ও জেলা আ.লীগ কমিটির সমঝতার মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট আনশিক কমিটি ঘোষণা করা হয়। এতে হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুক সভাপতি, সাধারন সম্পাদক আলমগীর , সহ-সভাপতি নগেন কুমার পাল ও আব্দুল কায়ুম পুষ্প, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন রিপা ও ইউসুফ আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মোকারমা বাবলি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net