ঢাকা   ০৫:২৪:০৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

ঠাকুরগাঁওয়ের দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশে সাংবাদিকদের সাথে মতবিনিময় ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৬২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ( ১৬ জুলাই) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে প্রেমদীপ প্রকল্পের পীরগঞ্জ উপজেলা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুল সালেকিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী। প্রকল্পের পীরগঞ্জ উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন কে রানা, সাংবাদিক কাজী নুরুল ইসলাম, বিষ্ণু পদ রায়, এন এন রানা, দলিত নেতা, আদিবাসী নেতা এনএনসি সম্পাদক ফান্সিস,সুমিৎরা হেমবন,শুকরু দেব শর্মা প্রমুখ।

এ সময় পীরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং দলিত ও আদিবাসীরা উপস্থিত ছিলেন। সভায় পীরগঞ্জ উপজেলার বসবাসকারী দলিত ও আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করা হয় এবং দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের আহবান জানানো হয়। দলিত আদিবাসি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক কাযক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি