1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটায় মামলা

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৮৬ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচায় অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা দায়ের করা হয়। ১৪ জুলাই বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় সম্ভু বর্মনকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল। মামলায় আরও ৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। জানা যায়, ১২ জুলাই মঙ্গলবার রাতে আকচা ইউনিয়নে বটতলী বাজার থেকে ফারাবাড়ি হাট যাওয়ার রাস্তায় বনবিভাগের রোপনকৃত চারটি মূল্যবান আকাশমনি গাছ কেটে ফেলে হয়।

পরে বিক্রির জন্য সেগুলো নেওয়ার জন্য ট্রাক্টরে তোলা হয়। টের পেয়ে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার বালু গাছগুলো আটক করে পরিষদে নিয়ে যান। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। আকচা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। গাছের টুকরা ও ট্রাক্টর ইউনিয়ন পরিষদে রয়েছে। ঠাকুরগাঁও সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন বলেন, সরকারি গাছ কাটার দায়ে ঠাকুরগাঁও জেলা বন বিভাগের দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা হয়। তদন্ত চলছে, সেই সাথে অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। কর্তনকৃত গাছের টুকরা ও ট্রাক্টর থানায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net