ঢাকা   ০৬:০৬:২১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সমাপনী কর্মশালা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে (এলআরএইচপিইএম) প্রকল্পের ফোকাল পার্সন শাহ মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, গেষ্ট অব অনার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিশেষ অতিথি উত্তর কহরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হক, প্রকল্পের সহকারী প্রোগ্রাম অফিসার ম্যানুয়েল হেমরম, জবা ইকো শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা গীতা তির্কী, নারগুন ইউপির প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, ইউপি সদস্য মোছা: লাকী বেগম, প্রকল্পের সদস্য লিমা কুজুর, দিলীপ টুডু, সুফল মার্ডি, লক্ষী সরেন, মনি মুরমু, সুনিলা তির্কী প্রমুখ। পরে উপস্থিত জনসাধারণের মাঝে “বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের আদিবাসী, সাঁওতাল, ওড়াও সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক জীবনধারা” শীর্ষক বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি