1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলে প্রেস ব্রিফিং । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলে প্রেস ব্রিফিং ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৩৩ বার

মুজিববর্ষ উপলে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর উপলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ২০ জুলাই বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ২৬ হাজার ২২৯টি ঘর উদ্বোধন করবেন। ঐ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, ঠাকুরগাঁও সদর ইউএনও আবু তাহের মো: শামসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাংবাদিক মো. আব্দুল লতিফ, কামরুল ইসলাম রুবায়েত, ইমদাদুল হক ভুট্টো, ফিরোজ আমিন সরকার, নবীন হাসান প্রমুখ। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও জেলার ১ হাজার ১৪৬টি ঘর উদ্বোধন করবেন। তাছাড়া তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সহ দেশের মোট ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবেও ঘোষণা করবেন। তিনি আরো জানান, ঠাকুরগাঁও জেলায় প্রথম পর্যায়ে নির্মাণকৃত গৃহের সংখ্যা ছিল ২ হাজার ৬টি। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা ২ হাজার ২৯৬টি। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪৬৬টি ঘর উদ্বোধন করা হয়। বাকী ১ হাজার ১৪৬টি গৃহ উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net