ঢাকা   ০৮:৪৬:৪৫ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড আদেশ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩১৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় হত্যা মামলায় মো: মাফিজুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যুদন্ডাদেশ প্রদান করা হয়। ২৭ জুলাই বুধবার ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ ঐ আসামীর মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। আসামী পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে মাফিজুল ইসলাম একই গ্রামের মো: দুলাল হোসেন (মামলার বাদী)’র স্ত্রী মোছা: জোৎস্না বেগম (২০) এর সাথে জোরপূর্বক প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়।

কিন্তু এতে সারা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ২০১২ সালে ২ সেপ্টেম্বর সন্ধায় ভিকটিমের বাড়িতে প্রবেশ করে ২ সন্তানের সামনে জোৎস্না বেগমকে এলোপাথারি চুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জোৎস্না বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী মো: দুলাল হোসেন (২৭) ঐ দিন রাতেই রানীশংকৈল থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় হত্যাকন্ডের ঘটনার ২ বছর পূর্বে একই ভাবে দুলাল হোসেন জোরপূর্বক জোৎস্না বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চাইলে ঝামেলা হলে গ্রাম্য শালিসের মাধ্যমে দুলাল ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরই ক্ষোভ থেকে ২ বছর পর এ হত্যাকান্ড ঘটিয়েছে সে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন এ্যাড. শেখর কুমার রায়। তিনি বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা বন্ধে এটি একটি যুগান্তকারী রায়। আদালত ৮৩/২০১৫ নং মামলায একমাত্র আসামী মাফিজুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে দন্ডবিধি ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনকরুপে প্রমাণিত হওয়ায় পেনাল কোডের ৩০২ ধারার বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে দন্ডিত এবং একই সাথে ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রায়ে আরও উল্লেখ করা হয় মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে দন্ডিত আসামী মাফিজুল ইসলাম কে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ডাদেশ কার্যকর করার জন্য এবং জরিমানার অর্থ আইন মোতাবেক আদায় করে ভিকটিমের সন্তানদের প্রদান করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি