1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় স্বামী স্ত্রী ও নারীসহ মোবাইল ফোন চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

ডেমরায় স্বামী স্ত্রী ও নারীসহ মোবাইল ফোন চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

মো.বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৬০ বার

রাজধানীর ডেমরায় থানা পুলিশের অভিযানে স্বামী স্ত্রী ও নারীসহ মোবাইল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দু’টি এন্ড্রয়েড ও ৭টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বড় ভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে মো. রাজিব আহমেদ (২২) ও তার স্ত্রী স্ত্রী মোছা. সীমা আক্তার (২০), হবিগঞ্জের বাহুবল থানার পূর্ব ভাবেশ্বর গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. ইয়াসিন মিয়া (২৩), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধর মন্ডল গ্রামের মনসুর আলীর স্ত্রী জেসমিন বেগম (২১) ও একই গ্রামের মোঃ আমির হোসেনের স্ত্রী চাঁদনী আক্তার (২২)। এই বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের চোরাই মোবাইল বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ডেমরা ও আশপাশের এলাকায় মোবাইল ফোন চুরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net