ঢাকা   ০৬:৪৭:৫৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

দিনাজপুরে বজ্রপাতে পুলিশ লাইন স্কুলের ছাত্র নিহত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৩৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজ দিনাজপুরে বজ্রপাতে নিরব (১২) নামে পুলিশ লাইন স্কুলের এক শিক্ষার্থী নিহত এবং অপর আরো এক শিশু আহত হয়েছে।

নিহত নিরব দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও দিনাজপুর সদর উপজেলা ৫নং শশরা ইউনিয়নের ভবাইনগর( চুনিয়া) ডাক্তারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান’র (মোস্তান) ‘র পুত্র । ২৭ জুলাই/২২ বুধবার বিকেলে বৃষ্টির সময় এই ঘটনা ঘটেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায় বুধবার বিকেলে নিরব স্কুল থেকে বাড়ী ফেরার পর বৃষ্টির মধ্যেই তার এক সহপাটিকে সাথে নিয়ে বাড়ীর সামনে খেলতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে দুইজন শিশু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া মেনে আসে।
নিরবের স্বজনরা জানায়, রাত ১০টায় ভবাইনগর ডাক্তারপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে নিরবের লাশ পারিবারিক কবস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি