ঢাকা   ০৪:৩১:০৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি ঠাকুরগাঁওয়ে নির্মল কর্মকারের বিরুদ্ধে মামলা

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির ঘটনায় নির্মল কর্মকার (৪০) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ মরিচপাড়ার বাসিন্দা মো: জীবন হোসাইন (২২) এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, বুধবার শীবগঞ্জ বাজারের জীবনের পিতা আব্দুল কাইয়ুমের চায়ের দোকানে নির্মল কর্মকার চা খেতে যান। সেখানে ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর পল্লী বিদ্যুৎ গ্রামের খতিবরের ছেলে জয়নাল চা খাচ্ছিলেন। এমন সময় একাধিক বিয়ের কথা উঠলে নির্মল মুসলমান ধর্ম ইসলাম ও নবীজী (সাঃ) কে জড়িয়ে কটুক্তিকর মন্তব্য করে।

জয়নাল প্রতিবাদ করলে নির্মল তাকে চর-থাপ্পর মারে। এ সময় জীবন ও তার পিতা প্রতিবাদ করতে গেলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নির্মল। বিষয়টি ঐ চায়ের দোকানে থাকা মানুষজন দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে তারাও প্রতিবাদ করে। এ সময় বাজারে হাজারও মানুষের সমাগম হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মোস্তাক আহমেদকে বিষয়টি জানালে তিনিও সেখানে হাজির হন। পরে পরিস্থতি বেগতিক হলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্মলকে ৫৪ ধারায় গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে সে ঠাকুরগাঁও জেলহাজতে রয়েছে। সে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ কামরপাড়া গ্রামের নরেশ কর্মকারের ছেলে। মামলায় ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভ’তিতে প্রতিহিংসা বশত ও হিংসাত্বক মূলক বিদ্বেষ ছাড়নোর উদ্দেশ্যে ধর্মীয় অনুভ’তিকে আঘাত দান সহ অবমাননা করে বক্তব্য প্রদান ও মারপিট করে ভয়ভীতি হুমকী প্রদর্শনের অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি