ঢাকা   ১১:৩৯:১৯ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিখোঁজ হেফজখানার ছাত্র রবিউল হাসানের সন্ধান চায় পরিবার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রবিউল হাসান (রবি)নামের ১৪ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। সে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর ফুলছড়ি কাঠালিয়া পাহাড় গ্রামের মো: আবদু শুক্কুর ও রেনুয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র।

তাঁর গায়ের রং-শ্যামলা, মুখমন্ডলের আকৃতি গোল, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, চুল কালো, লম্বা জুবব্বা পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত ছিল। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

রবিউল খুটাখালী বাজারস্থ মা’হাদ নুর আল আবরার হেফজখানার ছাত্র। গত ১৫ জুলাই শুক্রবার বিকেল ৩ টার সময় বাড়ী থেকে হেফজখানা যাওয়ার নামে কাউকে কিছু না বলে কোথায় চলে যায়। তখন থেকে সে আর বাড়ী ফিরে আসেনি।

সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। বর্তমানেও তার সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়াধিন বলে জানা গেছে।

এদিকে, ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। কোন সহৃয়বান ব্যক্তি তাকে খুঁজে পেলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছে নিখোঁজের বাবা-মা।

যোগাযোগের নাম্বার-০১৮১৩-৭০৫১১৩

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি