ঢাকা   ০৩:২৪:২৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

প্রেমের টানে সাড়া দিয়ে ইতালিয়ান যুবক –বিয়ে করেছেন পছন্দের মেয়েকে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৬১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রেম-ভালোবাসা মাঝে মাঝে সত্যিই অন্ধ করে দেয় মানুষকে। তাইতো প্রেম মানে না কোন বয়স, কোন নিয়ম। সমাজ যতই বাঁকা চোখে তাকাক, কটু কথা শোনাক, প্রেমের কাছে সকল বাধাই তুচ্ছ। তাইতো প্রেমের টানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এসেছেন ইতালিয়ান যুবক আলী শান্দ্র।

২৫ জুলাই তিনি বাংলাদেশে আসেন। এরপর পরিবারের সম্মতিতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকো পাড়া গ্রামের সাকরুস চন্দ্রের মেয়ে রতা (২০) এর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। প্রেমের টানে ইতালি থেকে ছুটে আসা যুবক আলী শান্দ্র (৪০) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের সাকরুুস চন্দ্রের কন্যা রতা ( ২০) কে বিয়ে করেছেন। ২৫ জুলাই রাতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। জানা যায়, রতা সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সনাতন ধর্মাবলম্বী অনুসারেই তাদের বিয়ে সম্পন্ন হয়। মোবাইলে প্রেম, ভালোবাসা, দেখাদেখি এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন। বিয়ের পরে রতা স্বামীর সাথে ইতালিতেই যাওয়ার কথা বলে জানায় রত্নার পরিবার।

এদিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে ইতালিয়ান যুবককে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি