1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উদ্যোগে দিন প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উদ্যোগে দিন প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৪৭ বার

জাতীয় দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী যাত্রাবাড়ীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উদ্যোগে অত্র ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উপদেষ্টা মো.তুহিনুর রহমান (নুরু হাজী), যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.মাজহারুল ইসলাম (পিপিএম), ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি মো. হারুন আর রশিদ, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সভাপতি মো.শফিকুল ইসলাম সাদ্দাম, সিনিয়র সহ-সভাপতি এম.জি কিবরিয়া, সহ-সভাপতি মো. খোরশেদ আলম, অর্থ- সম্পাদক মো.মশিউর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আজাদ, দপ্তর সম্পাদক মুন্সী আল ইমরান, সাংস্কৃতিক সম্পাদক মো.শরিফুল হক, মহিলা সম্পাদক আফিফা নৌশিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.সাইফুল ইসলাম পারভেজ, সমাজ কল্যান সম্পাদক মো.রফিকুল ইসলাম রনি, সম্মানিত সদস্য মো.জসিমউদ্দীন হাওলাদার, মো. মনিরুজ্জামান মনির, মো.রাহিবুল ইসলাম, মুন্নী আক্তার তিশা, এস এম মহাসিন, মো.জসিম মেহেদী ও মো.শরিফুল ইসলাম শরিফসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অনুষ্ঠানে যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উপদেষ্টা মো.তুহিনুর রহমান নুরু হাজী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য প্রকাশে সৎ ও নিষ্টাবান হতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে একটি পত্রিকা নির্ভর করে পাঠকের উপর। পাঠক পত্রিকাটির মূল চালিকাশক্তি সে কারণেই কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কারী পত্রিকা বেশি দিন টিকে থাকে না এ কারণে অনেক পত্রিকা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এই পত্রিকার স্বার্থে আমি যতদিন বাঁচবো ততদিন পত্রিকার কল্যাণে কাজ করে যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net