ঢাকা   ০২:৪১:২২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

রংপুরে মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাদীর বাড়িতে অগ্নিসংযোগ

রংপুরের গংগাচড়া থেকে সানজিম মিয়াঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৪৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা জামিয়ার রহমানের (৪৫) বিরুদ্ধে গত ২১ জুন গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের বাসিন্দা নলীতা রানী (৪৪)। সেই থেকে জামিয়ার রহমান পলাতক।

অভিযোগে বলা হয়, জামিয়ার রহমান গোপনে নলীতা রানীর গোসলের ভিডিও ধারণ করে কুপ্রস্তাবে জড়ানোর এবং ১০ হাজার টাকা দাবি করে অন্যথায় সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেয়ার হুমকি দেয়।

নলীতা রাণী জানায়,থানায় অভিযোগ দায়েরের পর থেকে জামিয়ার রহমান বিভিন্ন দেওয়ানী দরবারের মাধ্যমে মীমাংসার প্রস্তাব পাঠিয়েছে তবে একে একে সব প্রস্তাবই প্রত্যাখান করেছি। যার পর থেকেই বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে কিন্তু আমি কোনভাবেই মীমাংসার প্রস্তাবে রাজী হয়নি।

গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় নলীতা রানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।নলীতা রাণীর শ্বাশুড়ি কেশো বালা (৬৫) জানায়, গভীর রাতে তার গায়ে ও মুখে ডিজেলের ঝাঁপটা পড়লে ঘুম ভেঙে যায় তাৎক্ষণিক দরজার পাশে টিনের বেড়ায় আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে কয়েকজন পাড়া-প্রতিবেশী এসে আগুন নিয়ন্ত্রণ করেন।ঘরের টিনের বেড়া ও টেবিলে রাখা কিছু আসবাবপত্র পুড়ে যায়। বাড়ির পিছনের দরজার বাঁধন কেটে বাড়িতে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক কিছু আলামত পাওয়া গেছে।কেশো বালার চিৎকারে বাড়ির আঙ্গিনায় ডিজেলের জারকিন ও একটি গ্লাস রেখেই পালিয়ে যায় দূর্বৃত্তরা।নলীতা ও তার ছেলে তপন চন্দ্র তাদের পিছনে ধাওয়া করেও ধরতে ব্যার্থ হয়।

অগ্নিসংযোগের ঘটনাটি জামিয়ার রহমানের ভাড়াটিয়া লোকজনই ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নলীতা রাণী তবে অগ্নিসংযোগের ব্যাপারে অভিযুক্ত জামিয়ার রহমানের সাথে মুঠোফোনে কথা হয় প্রতিবেদক সানজিম মিয়ার সাথে তার দাবী,এগুলো সাজানো নাটক।কাউকে ধরতে পারলেই প্রমাণ হয়ে যেত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি