1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে হঠাৎ বাড়িতে আগুনে পুড়ে গেলো দুইটি বসতঘর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লাকসামে হঠাৎ বাড়িতে আগুনে পুড়ে গেলো দুইটি বসতঘর

এম,এ মান্নান :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৭৮ বার

লাকসামে নতুন বাড়িতে হঠাৎ আগুনে পুড়ে দুটি বসতঘর ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার দুপুর ২ টার দিকে মুদাফরগঞ্জ (দঃ)ইউনিয়ন জনার্দ্দনপুর গ্রামে সড়কের পাশে নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন মাওলানা সাহেবের বাজারের বিশিষ্ট কনফেকশনারি ব্যবসায়ী মিলন হোসেন।

সে উপজেলার ফুলহরা রুহুল আমিন কোম্পানি বাড়ির আবদুল হাকিমের ছেলে।বর্তমানে মিলন হোসেন (মুদাফরগঞ্জ-চিতোসী) সড়কের পাশে জনার্দ্দনপুর গ্রামে নতুন বাড়িতে বসবাস করেন। স্থানীয় নাসির উদ্দীন সবুজ যুগান্তরকে বলেন, শনিবার দুপুরে হঠাৎ করে মিলন ভাইয়ের রান্না ঘরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাড়ীর স্বজনেরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করে। এতে কোন লাভ হয়নি রান্নাঘর থেকে আগুন ধরে গিয়ে বসতঘরে আগুন ধরে যায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বসতঘর আগুনে তাঁর নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে রান্নাঘরের মাটির চুলার লাকড়ি থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তাদের ধারনা। আগুনে পুড়ে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net