1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৮৯ বার

২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুর্নবাসন ও প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা- আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে শ্রীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর- ৩ আসনের মাননীয় এমপি মোঃ ইকবাল হোসেন সবুজ এই বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ সামছুল আলম প্রধান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবির হিমু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরে আলম মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,এ এস এম মুয়ুদুল হাসান,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ইমতিয়াজ জাহান খানসহ উপজেলা আওযামীলীগে নেতৃস্হানীয় নেতা- কর্মি এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন সবুজ বলেন, বাংলাদেশ প্রধানত কৃষি প্রধান দেশ।
এই দেশের কৃষক কষ্ট করে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে শস্য উৎপাদন করে আর আমরা সবাই সেই উৎপাদিত ফসল খেয়ে থাকি।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে গেছেন আর তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও বাবার আদর্শে পথ চলছেন।
দেশের কৃষকদের উন্নয়নে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন।

বক্তব্যে এমপি কৃষকদের উন্নয়নে এবং কৃষির উন্নয়নে কৃষি বিভাগের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিজন কৃষককে পাঁচ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
কৃষি বিভাগ জানায়, ২০২২-২৩ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় উপজেলার সর্বমোট ১ হাজার ২ শত কৃষক এই বীজ ও সার পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net