1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ইং উদযাপিত। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগে হোমিওপ্যাথিক কাউন্সিলের চেয়ারম্যান পদে আবেদিত শফিকুল ইসলাম স্বপনকে ঘিরে বিতর্ক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ইং উদযাপিত।

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩২৫ বার

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগান নিয়ে শ্রীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হয়েছে ।

রোববার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্যসপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও বর্ণালী র‍্যালী অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় পাঁচ শতাধিক মৎস্যচাষী উপস্থিত হন ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তকা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন,‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হব। উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে।উপস্হিত মৎস্য চাষীদের উদ্দেশ্য করে বলেন,আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা,বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’

আলোচনা সভায় সৎস্য সম্প্রসারন কর্মকর্তা নুসরাত আক্তার নুসীর সন্চানলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এডঃ সামছুল আলম প্রধান,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ,বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,সফল মৎস্য চাষী মোশারফ হোসেন কাইয়া ও সফল উদ্যোগক্তা থামকিংচ্যোং( নিউহোপ)ও সভায় বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সফল মৎস্য উৎপাদন( পাঙ্গাস)মোঃ মোশারফ, সফল মৎস্য উৎপাদন( শিং) সালাহউদ্দিন আকন্দ ও নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদক প্রতিষ্ঠান নিউহোপ কে পুরুস্কৃত করা হয়।

এর আগে মৎস্য চাষীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদের ভিতরের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতি ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net