ঢাকা   ০৮:৫২:৫৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

শ্রীপুরে বর পক্ষের দ্বারা প্রতারিত কনে পক্ষ! কথা দিয়েও আসলো না বরপক্ষ। এলাকায় বেশ চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৯৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে ফাহিমা (১৯) ও আকেব আহনাফ (২২)একে অপরকে ভালোবেসে গোপনে বিযে করেন।বিয়ের পর ঢাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে এক মাস সংসারও করেন তারা।মাস খানিক পর বিয়ের বিষয়টি জানতে পারে আকেব আহনাফের পরিবার। আকেব আহনাফের বাবা জাহাঙ্গীর আলম সিদ্ধান্ত নেন আমাদেরকে না জনিযে যেহেতু বিয়ে করেই ফেলেছে ছেলের বৌ এখন থেকে আমার বাড়িতে থাকবে।এমন কথায় ছিল জাহাংগীর আলমের জানিয়েছেন পুত্র বধু ফাহিমা। আনুষ্ঠানিকতার মাধ্যমে সামাজিকভাবে বিয়ে দিয়ে বাড়িতে ছেলের বৌকে উঠিয়ে নেয়ার আশ্বাসে পুত্রবধু ফাহিমাকে তার বাবার বাড়িতে রেখে যান স্বামী আকেব আহনাফ এর বাবা জাহাঙ্গীর আলম।

এরই মধ্যে সাপ্তাহ পার হলেও কোন ধরনের যোগাযোগ করেননি ছেলের পরিবার হতে।ছেলের পরিবারের সাথে একাধিকবার যোগাগযোগ করে কোন সদুত্তর না পেয়ে বিষয়টি স্হানীয় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে জানানো হয়। চেয়ারম্যান আকেব আহনাফ এর বাবা-মাকে ডেকেপাঠিয় পরিষদের সকল জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জাহাংগীর আলম পুত্রবধুকে তার দ্রুত সময়েই বাড়িতে উঠিয়ে নেয়ার আশ্বাস দেন।সাথে শর্তজুড়ে দেন আমাদের পক্ষ থেকে মেয়ের বাড়ীতে ৫শত লোক মেহমান হিসেবে বরযাত্রী হয়ে যাবে।পরে মজলীসে ৩শত লোক মেহমান যাবে বলে মেযের পক্ষকে জানানো হয়।সিদ্ধান্তটি মেয়ের পক্ষে কষ্টস্বাধ্য হলেও মেয়ের সুখের কথা ভেবে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নিয়ে মেয়েকে পাত্রস্হ করবে বলে স্হানীয় অর্থলগ্নীকারি প্রতিষ্ঠান হতে চড়া মুল্য ঋননেন মেযের পরিবার।গত ২৬/৬/২০২২ইং তারিখ বেশঘটা করে অনুষ্ঠান করেন।অনুষ্ঠানে সকল দাওযাতি মেহমান উপস্হিত থাকলেও উপস্হিত ছিলনা কোন বরযাত্রী।

শ্রীপুর উপজেলার বরমি ইউনিযনের ডালেশহর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়।
এনিয়ে কথা হয় মেয়ের বাবার সাথে। মেয়ের বাবা জানান, কিস্তিতে ঋণের টাকা দিয়ে আমি আমার মেয়ের সুখের জন্য ছেলের পক্ষের সবশর্তমতে আমি আমার সাধ্যমত সবই করছি।তারা আমার সাথে এমন প্রতারনা করবে ভাবতেই পারিনি
এসব করে আমার পরিবার সামাজিক ভাবে চরমভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্হত হয়েছিই। আমি এর বিচার চাই। এসব বিষয়ে আকেব আহনাফ ও তার বাবা জাহাঙ্গীর আলমের কাছে জানতে তাদেন বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনার পর থেকেই সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে। এবিষয়ে ওই এলাকার আওয়ামীলীগের নেতা আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাটি সত্য। আমরা এর ন্যায় বিচার চাই।

এ বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, এটা ঠিক করেনি, আমার মাধ্যমে সবকিছু করে তারা মেয়ে আনতে গেল না, এটা অন্যায়।মেয়েকে অবশ্যই তাদের নিতে হবে।তানাহলে সামাজিকভাবে যা করার তা আমার পরিষদ হতে করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি