ঢাকা   ০৪:৩০:৩৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড এবং সনদ বিতরণ

শ্রীপুর ( গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৬৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮জুলাই) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধ সংসদে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মার্ট কার্ড বিতরণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ ইকবান হোসেন সবুজ এমপি।

এসময় জীবিত ২৬৭ জন মুক্তিযোদ্ধাকে সনদ ও স্মার্ট কার্ড এবং মৃত ২৩৭ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিকট শুধুমাত্র সনদ প্রদান করা হয়। এ স্মার্ট কার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধারা নির্ধারিত সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডঃ সামছুল আরম প্রধান, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং ইউপি চেয়ারম্যানগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি