ঢাকা   ০৪:২৯:২৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সাতক্ষীরায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৪৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা থেকে প্রকাশিত সকালের সময় ও রাজধানী টাইমস এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস কে কামরুল হাসানকে হত্যার হুমকি দিয়েছে শীর্ষ চোরাকারবারী ও বিজিবি সদস্য জব্বার হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী আব্দুল আলিম। গতকাল (রোববার) বিকাল সাড়ে চারটার দিকে দেবহাটার শাখরাকোমরপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে এসময় সাংবাদিককে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক কামরুল হাসান জানান, সাতক্ষীরার দেবহাটা সিমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতীয় রেনু প্রবেশ করছে বিষয়ক অনুসন্ধানী রির্পোট করার জন্য বিশেষ তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য আলিমের নাম শোনা যায়। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে সে কোন প্রকার উত্তর না দিয়েই ক্ষিপ্ত হয়ে বলতে থাকে তোর এখানে আসার সাহস কে দিয়েছে? তুই আমাকে চিনিস, আমি কে? আমাকে প্রশ্ন করার তুই কে? আমার নামে যদি কোন প্রকার রির্পোট করিস তাহলে তোকে দুনিয়া ছাড়া করব। এ কথা বলতে বলতে সে তার লাঠিয়াল বাহিনি নিয়ে আক্রমন করতে উদ্যত হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয় যার নম্বর ১০৬৭।
১৭/০৭/২২ উল্লেখ্য, আলফা ও আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। এই দুই চোরাকারবারীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বিজিবি’র হাবিলদার মো. মোহসীন আলী বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫৮।

প্রসঙ্গত, শীর্ষ চোরাকারবারী আল ফেরদৌস আলফা মাদক মামলায় ইতিপূর্বে সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কয়েক মাস জেলও খেটেছেন। পরবর্তীতে উচ্চ আদালতের জামিনে বেরিয়ে আসেন। তিনি সরকারের তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ী, চোরাকারবারী, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলেও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়।

এছাড়া, আলফার সহোদর আব্দুল আলিম বিজিবি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। এই মামলাটি ২০১৩ সালের নভেম্বর মাসে দায়ের করেন ভোমরা বিজিবি’র নায়েক মো. নাসির উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যে, দেবহাটা সিমান্ত দিয়ে প্রতিদিন সরকারের রাজস্ব ফাকি দিয়ে কয়েক কোটি টাকার ভারতীয় রেনু বাংলাদেশে প্রবেশ করে। যার মূলহোতা চোরকারবারী আব্দুল আলিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি