ঢাকা   ০৬:৫১:৪৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সৈয়দপুরে গৃহবধূকে গলাটিপে হত্যার চেষ্টার অভিযোগ

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৮৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারীর সৈয়দপুরে তুচ্ছ ঘটনায় মোছাঃ বেলী (৪০) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার ভুক্তভোগী ওই গৃহবধূ সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

পুলিশ ও অভিযোগের সূত্রে জানা যায়, শহরের বাঁশবাড়ী শেরে বাংলা স্কুল সংলগ্ন এলাকার আবুল হোসেনের মেয়ে বেলীর বিয়ে হয় একই এলাকার টালি মসজিদ সংলগ্ন কেয়াম হোসেনের ছেলে মুরাদ হোসেনের (৪৫) সাথে। বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন নানা অজুহাতে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে।

প্রতিবাদ করায় সংসার ছাড়া করতে মিথ্যে অপবাদসহ প্রাণনাশের হুমকীও দিয়ে আসছে। আমাদের ২ টি সন্তান হওয়ার পরও তাদের অত্যাচার বন্ধ হয়নি। বরং আরও বেড়ে গেছে। যেকারনে তাদের নির্যাতনে আমার কোমরে আঘাত পেয়ে মেরুদণ্ড ভেঙে যাওয়ায় অপারেশন করে পুরোদস্তুর রোগীতে পরিনত হয়েছি।

একারনে শহরের নতুন বাবুপাড়া এলাকার বি জামান রোডে নিজস্ব বাড়ি করে বসবাস করছি। ঘটনার দিন মেয়ের জন্মনিবন্ধন সনদ খুঁজে না পাওয়ার অজুহাতে রাত আনুমানিক ১ টার দিকে বেলীর গলাটিপে হত্যার চেষ্টা চালায় তার স্বামী মুরাদ। এনিয়ে ওই রাতেই শ্বশুর কিয়ামসহ দেবর সাজ্জাদ ও সুজন এসে নির্যাতন চালায়। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এদিকে অভিযোগের বিষয়ে মুরাদ হোসেন বলেন, তার স্ত্রীর কথা সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্যমুলক। বরং আমিই স্ত্রী বেলী ও তার পরিবারের লোকজনের প্রতারণা ও শারীরিক নির্যাতনের শিকার। তারা সম্মিলিতভাবে কৌশলে আমার সর্বস্ব কেড়ে নিয়ে পথের ফকির বানিয়ে ফেলেছে। আমি এর বিচার চাই।

এব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি