1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

মোঃজাকির হোসেন সৈয়দপুর( নীলফামারী)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৯৬ বার

নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভা পরিদর্শন করেছেন। রোববার (৩১ জুলাই) দুপুর তিনি পৌরসভা পরিদর্শনে আসেন। এ সময় তিনি পৌর আধুনিক কমিউনিটি সেন্টার, পৌরসভার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থাসহ নানা উন্নয়নমূলক কাজ দেখে খুশি হন। পরে তিনি মেয়রের কক্ষে পৌর মেয়র রাফিকা আকতার জাহান, কাউন্সিলর ও পৌর পরিষদের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
বিভাগীয় কমিশনার বলেন, আমি এ বিভাগের দায়িত্বে আসার আগেই সৈয়দপুর বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জেনে এসেছি। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করতে বর্তমানে যে বাধা রয়েছে, দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের বগিনির্মাণে জনবল সংকটসহ যে সকল সম্যসা রয়েছে তা দ্রুত সময়ে সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম আরো বলেন, সব সমস্যা ঢাকা বা কেন্দ্রীয়ভাবে সমাধান করা সম্ভব নয়। স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, যানজট, শহররক্ষা বাধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি এ অঞ্চলের রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনধিদের সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা জরুরি।
এর আগে তিনি, নির্মাণাধীন স্মৃতিসৌধ, ডায়াবেটিক হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে, রেলওয়ে কারখানা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, সৈয়দপুর রেলওয়ে কারখানা বিভাবগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net