1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কলম সৈনিকদের পাশে ছিলাম, আছি ও থাকবো - ইঞ্জি. মাসুম চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

কলম সৈনিকদের পাশে ছিলাম, আছি ও থাকবো – ইঞ্জি. মাসুম চেয়ারম্যান

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৯৯ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রয়াত সাংবাদিক কামাল হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

গতকাল শনিবার বিকেলে সামাজিক সংগঠন ষোলোআনা ও সাংবাদিকদের যৌথ উদ্যোগে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সহায়তা প্রদান করা হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনমান্দি ইউনিয়ন পরিষদের জাহিদ হাসান জিন্নাহ, চকরিয়া মাতামহুরী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার, সোনারগাঁ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উর্মি আক্তার ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক কামাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে কামাল হোসেনের স্ত্রী সালেহা বেগম ও মেয়ে কানিজ ফাতেমার হাতে নগদ ১ লাখ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net