1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের হাওর উপভোগ ও সর্বনাশ একই সূত্রে গাঁথা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

কিশোরগঞ্জের হাওর উপভোগ ও সর্বনাশ একই সূত্রে গাঁথা

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩১৭ বার

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, করিমগঞ্জ, নিকলীতে প্রায় সারা বছরই থাকে পর্যটকের আনাগোনা। মন কেড়ে নেয় এখানকার হাওরের সৌন্দর্য। বিশেষ করে বর্ষা মৌসুমে হাওর মেলে ধরে তার রুপের বাহার। ছুটির দিনগুলোতে তাই ঢল নামে বিভিন্ন পেশার পর্যটকদের। সৌন্দর্য দেখে উপভোগ করার পাশাপাশি, পানিতে গোসল করে আনন্দ কুড়ায় অনেকেই।

বিপত্তি ঘটে সেখানেই। সেই লাবন্য হাওরে ইদানিং দেখা দিয়েছে আশংকা। সাঁতার না জানার কারণে বিপদ তো আছেই, সাঁতার জানা থাকলেও গোসল করতে নেমে স্রোতের কারণে বেঁচে ফিরে আসাটা বেশ কঠিন। এমনকি মরদেহও খুঁজে পেতে লেগে যায় দীর্ঘ সময়। অনেকে নৌকায় দল বেঁধে ঘুরে। সে সময় আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে নৌকা থেকে পড়ে ঘটে মৃত্যুর ঘটনাও।

তাই পানির মৌসুমে হাওরে বেড়াতে গেলে পর্যটকদের সতর্ক থাকতে হবে, সাথে রাখতে হবে লাইফ জ্যাকেট- এমন পরামর্শই দিয়েছে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিস।এছাড়াও ট্যুরিজম গ্রুপ ও প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পর্যটকবাহী নৌকার মালিক বা পরিচালনাকারীদের সতর্ক করে দেওয়া উচিত যে, তাঁদের সঙ্গে থাকা কোনো পর্যটক যাতে পানিতে না নামেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, হাওরের বিপজ্জনক জায়গাগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি নৌকায় ভ্রমণ ও পানিতে গোসলের বিষয়ে কড়াকড়ি করার আদেশ দেওয়া হয়েছে। হাওরে আর কোনো পর্যটকের মৃত্যু হোক, আমরা চাই না।

উল্লেখ্য, কিশোরগঞ্জের বিস্তৃত হাওরে নিরাপদ পর্যটনব্যবস্থা না থাকায় অনেকের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে। যাঁদের মধ্যে অনেকের মৃত্যু হচ্ছে পানিতে ডুবে। অসাবধানতা ও সাঁতার না জানায় বেশির ভাগ মৃত্যু ঘটছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বর্ষায় হাওরে নতুন পানি আসার পর গত আড়াই মাসে শিশু, পর্যটকসহ ২১ জন মারা গেছেন। ২০২০ ও ২০২১-এ হাওরের পানিতে ডুবে মৃত্যু হয়েছিল ২২ জনের। এ বছর মাত্র আড়াই মাসেই গত দুই বছরের মৃত্যুর রেকর্ড ছুঁয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net