1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর মহানগর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হলেন মোশারফ হোসেন মৃধা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

গাজীপুর মহানগর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হলেন মোশারফ হোসেন মৃধা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩২১ বার

গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রোপলিটন থানার ১ থেকে ৬ নং ওয়ার্ডের পরিচিতি ও কর্মীসভায় ১ নং ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি ।

শনিবার(২৪জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত হাতীমারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে কাশিমপুর থানা আওয়ামিলীগের উদ্যোগে এক পরিচিতি ও কর্মীসভার আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মোঃ মোশারফ হোসেন মৃধা’কে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯সদস্য বিশিষ্ট কমিটিতে কার্যকরী যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মোশারফ হোসেন মৃধা বলেন, আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক করায় ধন্যবাদ জানাই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তি যোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক’কে। ধন্যবাদ জ্ঞাপন করছি গাজীপুরের মাটি ও মানুষের নেতা মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রীকে,ধন্যবাদ জানাই প্রিয় নেতা অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউল্লাহ মন্ডল কে। তিনি আরও বলেন, দল আমাকে যে দিকনির্দেশনা দিবেন সেটাই পালন করবো এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এদিকে মোশারফ হোসেন মৃধা’কে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় এলাকার মানুষজন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগকে। এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, মোশারফ হোসেন মৃধা এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী, খেটে খাওয়া শ্রমজীবী গরীব দুঃখী অসহায় মানুষের বন্ধু। এলাকার সাধারণ মানুষ আরও বলেন, আমরা খুব খুশি হয়েছি এমন একজন নেতাকে নির্বাচিত করায়, আরও জানা যায়, যে কোন সময় এই নেতাকে আমরা কাছে পেয়েছি এবং আগামীতেও পাবো বলে আশা করি। মোশারফ হোসেন মৃধা’র কোন প্রকার হিংসা নেই অহংকার নেই একজন সাদা মনের মানুষ তিনি এলাকার সকলের নিবেদিত প্রান, সে আমাদের কথা বুঝে,আমরা এমন নেতা পাশে চাই সব সময় সুখ দুঃখের কথা বলতে পারি, ,এলাকাবাসী তার মতো নেতাকে পাশে রাখতে চায় সবসময়। আন্দোলন সংগ্রামে মিছিল মিটিংএ শতশত নেতা কর্মী নিয়ে নেতৃত্ব দিয়েছেন।

মোশারফ হোসেন মৃধা এপ্রতিবেদককে বলেন, আমি দলীয় দিকনির্দেশনা মোতাবেক আগে থেকেই কাজ করে আসছি এবং ভবিষ্যতেও দলীয় দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net