ঢাকা   ০৩:১৪:২৩ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক অমিত হাবিবের জানাযা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩১৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহে দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাতে দুই দফা জানাযা শেষে বিকাল ৫টায় তার মরদেহ ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে এসে পৌঁছে। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানাসহ ঝিনাইদহের সকল সাংবাদিকবৃন্দ তার মরদেহে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জানাযায় সাংবাদিক, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

পরে লাশবাহী গাড়িটি অমিত হাবিবের নিজ গ্রামের বাড়ি জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে বাদ এশা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি