1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবিতে আইনজীবীর বাড়িতে নার্সের অনশন । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবিতে আইনজীবীর বাড়িতে নার্সের অনশন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৭৬ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ের দাবিতে দুদিন ধরে সামিউল্লাহ সামু নামে এক শিক্ষানবিশ আইনজীবী প্রেমিকের বাড়িতে অনশন করছেন ২৫ বছর বয়সী এক নার্স। সামু বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে। ঢাকায় শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। প্রেমিকা ঠাকুরগাঁও জেলার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তার বাড়ি একই বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী গ্রামে। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে ঐ প্রেমিকার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৫ বছর ধরে দুজনে মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের জন্য প্রেমিকের পরিবারকে একাধিকবার বললেও তারা রাজি না হওয়ায় ঈদের পরদিন বাড়িতে অনশন করতে বলেছেন প্রেমিক সামু। তাই তিনি এসে অবস্থান নিয়েছেন। অনশনের দুদিনও সামুর দেখা না পেয়ে প্রেমিকা বলেন, এত কিছুর পরও যদি আমার বিয়ে না হয়, তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর উপায় থাকবে না। এদিকে, প্রেমিকার অনশনের খবরে গা ঢাকা দিয়েছেন সামিউল্লাহ সামু। তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

অন্যদিকে, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সামুর বাবা বাড়িতে থেকে চলে যাওয়ার পর আর ফিরে আসেননি। তবে ছোট ভাই ও বাড়িতে থাকা অন্যান্য স্বজনরা জানান, সন্ধ্যায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বসার কথা রয়েছে। তারা আশা করছেন বিষয়টি সমাধান হয়ে যাবে। মেয়ের ভাই জানান, আমরা চাই ছেলের পরিবার সম্পর্কটা মেনে নিয়ে দুজনের বিয়ে দিয়ে ঘরে তুলুক। তাছাড়া এত বড় ঘটনার পর ঐ মেয়েকে কে বিয়ে করবে। আমাদের মেয়ে কোনরকমের অঘটন ঘটাইলে আমরা সামুর পরিবার সহ সামুকে দায়ী করব ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net