ঢাকা   ০৬:০৬:৫৭ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে টিসিবি’র পণ্য জব্দের বিষয়টি দুদকের, পুলিশের নয়!

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৫০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মধ্যরাতে টিসিবি’র পণ্য বোঝাই থ্রিহুইলার জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন বলছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে পুলিশ প্রশাসন বলছে এটা দুদকের বিষয়, এটাতে আমার কোন কাজ নেই। বুধবার (১৩ জুলাই) স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে এমনই তথ্য পাওয়া যায়। বালিয়াডাঙ্গী উপজেলার স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন টিসিবি’র ডিলার সাহা ট্রেডার্সের মালিক বিশ্বনাথ সাহাকে বাঁচাতে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এই গড়িমসি করছে। সাবেক ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা মজিবর রহমান বলেন , এ ব্যাপারে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও বরাবরে অভিযোগ করেছি। কিন্তু এখন জানতে পারছি ! ঐ ডিলার পণ্য হারিয়ে গেছে মর্মে অভিযোগ দিয়েছে। যা ডিলারকে বাঁচাতে সু-পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে। ঘটনার দিন একাধিক ব্যক্তি বলছিলেন, টিসিবি’র ডিলারকে বাঁচাতে ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন কোন পরিকল্পনা করা হচ্ছে, যার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে বলে মনে করেন তিনি।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আলম ডন বলেন, গতকাল রাতে, অনেক রাতে এক ব্যাক্তি অভিযোগ দিয়েছে। অভিযোগ আমার কাছে দেয়নি, দিয়েছে ইউএনও’র কাছে। ইউএনও সাহেব কালকে ফোরোয়াডিং দিয়ে আমার কাছে পাঠিয়েছে। আমার কাছে কাজ হবে না। আমার কাছে কোন পার্টি দরখাস্ত করেনি। এটাতে দেখার কিছু নেই আমার। যে অভিযোগ দিয়েছে, সেটা হচ্ছে দুদকের আওতাভূক্ত। আমার কাছে পাঠায় কোন লাভ নেই। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: যোবায়ের হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। পরে আবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি কেটে দেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ঐ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউএনও সাহেবকে ফোন দিলেই জানতে পারবেন। উল্লেখ্য, গত শনিবার (৯ জুলাই) দিবাগত মধ্যরাতে (ঈদের আগের রাতে) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কলেজ মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে একটি থ্রিহুইলার বোঝাই টিসিবি’র পণ্য তেল, ডাল ও চিনি সহ জব্দ করে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি