1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে সংঘর্ষ, গুলিতে ২ বছরের শিশু নিহত । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩  ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত    নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা  তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে সংঘর্ষ, গুলিতে ২ বছরের শিশু নিহত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৯২ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। তখন গুলিতে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৭ জুলাই) রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়। আজ বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নিহত শিশু মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ভাংবাড়ি কেন্দ্রে আসেন তার মা। ভোটের ফলাফল নিয়ে মেম্বার প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহত হয়েছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net