1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৪৫ বার

ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ। সভায় সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার আইন শৃংখলার উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ঠাকুরগাঁও সদর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করার উদ্যোগ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়। সেখানে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকলে তাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি জানানো হয়। এ ব্যাপারে কারো সাথে কোন প্রকার লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সদর উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net