1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হিজরা পল্লীতে মাছের পোনা অবমুক্তি। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

ঠাকুরগাঁওয়ে হিজরা পল্লীতে মাছের পোনা অবমুক্তি।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩০০ বার

বৃহস্পতিবার(২৮ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৬ষ্ঠ দিনে ঠাকুরগাঁও জেলা সদরের নারগুন ইউনিয়নে তৃতীয় লিঙ্গ বা হিজরা পল্লীর পুকুরে মাছের পোনা অবমুক্তি করা হয়।

উক্ত পল্লীতে ৩০টি পরিবার রয়েছে। মাছের পোনা অবমুক্তির পর ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা সব সময় তৃতীয় লিঙ্গের মানুষের পাশে আছি,তাদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছি। এটা তাদের আমিষের চাহিদা পুরন করবে। ভবিষ্যতে আরো পোনা ছাড়া হবে। এটা যদি তারা পরিচর্যা করে তাহলে নিজেদের চাহিদা পুরন করে বিক্রি করতে পারবে। হিজরা পল্লীর গুরুমাতা রুবি আকতার বলেন, আমরা সমাজের সবচেয়ে অবহেলিত কিন্তু ডি সি স্যার আমাদের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, আমরা কোনদিন উনাদেরকে ভুলতে পারবো না। আমাদের এখানে পুকুর খনন করে দিয়েছেন এবং তাতে মাছও ছেড়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, সদর উপজেলা প্রশাসন থেকে আজ ১০ টি সেলাই মেশিনও দিয়েছেন। এ জন্য গুরুমাতা ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরবর্তীতে উপজেলা চত্বরে সুফলভোগী মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালিদুজ্জামান বলেন, ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ ১ম। তাই প্রত্যেক মৎস্য চাষীকে যত্নশীল হয়ে পোনা উৎপাদন সহ মাছ চাষ করে বিশ্বে মাছ রপ্তানিতে ২য় হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net