1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর চরাঞ্চলের বিরোধ নিষ্পতি নিরসনে জেলা পুলিশের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

নরসিংদীর চরাঞ্চলের বিরোধ নিষ্পতি নিরসনে জেলা পুলিশের মতবিনিময় সভা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩০৭ বার

নরসিংদী সদর উপজেলার করিমপুরসহ চরাঞ্চলে বিরজমান বিরোধ নিষ্পত্তি নিরসনে এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছে নরসিংদী জেলা পুলিশ। সোমবার (২৫ জুলাই) বিকেলে করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অায়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী অাশরাফুল অাজিম পিপি এম।

করিমপুর ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান অাপেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ অালী, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ অালী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবারের সাবেক সভাপতি মাখন দাস,সাংবাদিক মোস্তফা কামাল সরকার, বেনজির আহম্মেদ বেনু, বদরুল আমিন চৌধুরী,বিশ্বনাথ পাল,সফিকুল ইসলাম রিপন সহ অনেকেই উপস্থিত ছিলেন। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় করিমপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের হাজারো গ্রামবাসী অংশ গ্রহণ করে। এসময় তারা চরাঞ্চলের ঝগড়া বিবাধ নিষ্পত্তি করে শান্তিপূর্ণভাবে বসবাসে প্রতিজ্ঞাবদ্ধ হয়। সেই সাথে করিমপুর বাজার থেকে মাদক সেবীর কাছে সব ধরণের পণ্য বিক্রি বন্ধসহ ঘাট থেকে মাদক সেবীদের পারাপারেও অনাগ্রহের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত পোষন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net