ঢাকা   ১২:৩৩:৪০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৪১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় গলায় ফাঁস দিয়ে আব্দুল্লাহ আল মারুফ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

আজ (১৩ জুলাই) বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মারুফ ঐ এলাকার আব্দুস্ সালামের ছেলে

আব্দুল্লাহ আল মারুফের বাবা আব্দুস্ সালাম তার নিজ ঘরে ঘুমিয়ে ছিল সে। তাকে ডাকতে তার নিজ রুমের দরজা ধাক্কালে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রুমের দিকে ভেন্টিলেটর দিয়ে ওয়াশরুমের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে রুমের দরজা ভেঙ্গে ওয়াশ রুমের ভিতরে আব্দুল্লাহ আল মারুফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।

সোনারগাঁ থানার এস আই নরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মারুফের পরিবারের দাবি, আব্দুল্লাহ আল মারুফ মানসিক ভারসম্যহীন ছিল। সুরতেহাল রিপোর্টে অন্য কোনো আলামত পাওয়া যায়নি। তার বাবা-মাসহ স্থানীয়দের কোনো অভিযোগ নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর বলেন, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি