1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুরের কাহারোলে শতধা সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে স্বদেশ ও প্রবাসীদের ঈদ উত্তর মিলন মেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুরের কাহারোলে শতধা সমবায় সমিতি লিমিটেডের উদ্দ্যোগে স্বদেশ ও প্রবাসীদের ঈদ উত্তর মিলন মেলা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৬৪ বার

দিনাজপুরের কাহারোলে দিনভর আনন্দ উল্লাস হৈ চৈ খাওয়া দাওয়া‘র মধ্যদিয়ে শতধা সমবায় লিমিটেডের দেশি-বিদেশি পরিবারের সদস্যদের ঈদ উত্তর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল শতধা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামে শতধা সমিতির নিজস্ব কমপ্লেক্সে ঈদ আনন্দ উপভোগ করেন স্বদেশ ও প্রবাসী আমন্ত্রিত অতিথিসহ সমিতির সদস্যেদের পরিবারবর্গ। এসময় উপস্থিত থেকে অনুষ্ঠান আলোকিত করেন সংগঠনের সদস্য বিদেশে বসবাসকারী প্রবাসী বন্ধুরা, দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত জিও, এনজিও‘র চাকুরীজীবি, ব্যবসায়ী,জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার আমন্ত্রিত মানুষেরা। সংগঠনের সভাপতি মোস্তফা সাব্বির হোসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিগত দিনে সমিতির কার্য্যক্রমের সার্বিক উন্নয়নে গৃহিত নানান কর্মসুচী নিয়েও সমিতির সদস্যরা ব্যাপক আলোচনা করেন। সংগঠনের স্বার্থ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে সভায় বক্তব্য রাখেন শতধা সমবায় সমিতি লিমিটেডের সদস্য বেলাল উদ্দীন শিকদার রুবেল, সারোয়ার আলম, ফারুক হোসেন, ইকবাল হোসেন খান, সৈয়দ হাসানুজ্জামান, মো: রিয়াজ ও মাহফুজ আহমেদ প্রমুখ।

এছাড়াও একই অনুষ্ঠানে দিনাজপুর উন্নয়ন ফোরামের ব্যানারে দিনাজপুরের উন্নয়নে করণীয় এবং ভাবনা বিষয়ক পৃথক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর পৌরসভার দীর্ঘদিনের ভাংচুরা রাস্তাঘাটের বেহাল দশার চিত্র,যত্রতত্র নোংরা আর্বজনার স্তুপ ও জনমানুষের সীমাহীন ভোগান্তি তুলে ধরে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন দিনাজপুর উন্নয়ন ফোরামের অন্যতম সদস্য এবং নবরূপীর সা: সম্পাপদক মেহেরুল্লাহ বাদল,দৈনিক ভোরের আকাশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মুজতবা আহমেদ মুরশেদ, ও কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন।

আলোচনা সভার সঞ্চালক আমেরিকা প্রবাসী মুর্শেদুল ইসলামের সৌজন্যে শতধা সমবায় সমিতি লিমিটিডের সদস্য ও পরিবারবর্গের জন্য ঈদ উত্তর মিলন মেলা অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net