ঢাকা   ০৯:০১:৫৮ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক

মীরসরাইয়ে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবীতে প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা ॥
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৯৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ের জোরারগঞ্জে সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জোরারগঞ্জ বাজার আল-মদিনা মার্কেট প্রাঙ্গনে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উক্ত প্রতিবাদ ও শোক সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটুর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ ইউনিয়ন পষিদের সাবেক চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী।

এসময় আরো বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ফিরোজ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কাশেম কন্ট্রাক্টর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়–য়া, নিহত ইব্রাহিম রাজুর পিতা মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন দিদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মান্না, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল হুদা, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন অপু, সাংগঠনিক সম্পাদক বিধান কর, মানারাত চৌধুরী বাবু, সদস্য নুরুল আবছার, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম সুজন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মিরাজ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেদ বীন কামাল অনিক প্রমুখ।

উল্লেখ্য, ঈদুল আযহা’র আগের দিন গত ৯ জুলাই রাত ৯টায় মীরসরাইয়ের জোরারগঞ্জের দরবারটিলা এলাকায় টাকা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ইব্রাহিম রাজু (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। সে জোরারগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে। নিহতের পিতা এ হতাকান্ডে জড়িত ১৬ জনের নাম উল্লেখ জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ হত্যার ঘটনায় এজাহার নামীয় ৫জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি