1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুপ্রবেশকারী ও হাইব্রিড আওয়ামীলীগের আবর্জনায় পরিণত - আলহাজ্ব সদর উদ্দিন খান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুপ্রবেশকারী ও হাইব্রিড আওয়ামীলীগের আবর্জনায় পরিণত – আলহাজ্ব সদর উদ্দিন খান

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৬৬ বার

গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস
উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা
আওয়ামীলীগের কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা
আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারন
সম্পাদক আজগর আলীর পরিচালনায় এই আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, ক্রীড়া
সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক হাজী রাশেদুল ইসলাম
বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আসম আখতারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান। এসময় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুকন্যাকে গ্রেফতারের মধ্যদিয়ে এদেশকে গণতন্ত্রহীন এক অন্ধকারে নিমজ্জিত করেছিলো অবৈধ শাসকগোষ্ঠি। কিন্তু তারা জানে না সারা বাংলাদেশসহ পৃথিবী প্রতিবাদ
মুখর হয়ে উঠে জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে। শেষ পর্যন্ত শাসকগোষ্ঠী জনরোষ থেকে বাঁচতে জননেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি আরও
বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সময় ক্ষমতার হালুয়া রুটির লোভে অনুপ্রবেশকারী ও হাইব্রিডরা এই দলের আবর্জনায় পরিণত। দলের মধ্যে এসে
ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সাথে নানা দ্বন্দ সংঘাতে লিপ্ত হচ্ছে। আমাদের সভানেত্রী, আমাদের প্রিয় নেতা স্পষ্ট বলেছেন, আওয়ামীলীগ এই দেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী দল। এখানে কোন অনুপ্রবেশকারী, ভূঁইফোড়,
হাইব্রিডের জায়গা নেই। যারা জায়গা দেবে তাদের খবর আছে। তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে জামায়াত বিএনপির ভোট নিয়ে চেয়ারম্যান
হয়েছেন তাদের থেকে সতর্ক থাকতে হবে। তাদের কোন কর্মসূচীতে রাখা যাবে না। এটা নেত্রীর নির্দেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net