ঢাকা   ০৩:১৫:১৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩২৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি।

জেলা নির্বাচন কর্মকর্তা আ: ছালেক জানান, ২য় বারের এই উপ-নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ৬’শ ৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। ১২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দ্বায়িত্বে রয়েছেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারো শুণ্য হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি