1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে পুকুর থেকে হাত-পা বাঁধা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শ্রীপুরে পুকুর থেকে হাত-পা বাঁধা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিন
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩১৫ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে আকন্দ টেক্সটাইলের পাশে ডোবা থেকে বিবস্ত্র অবস্থায় হাত-পা বাঁধা এক মধ্যবয়সী অজ্ঞাত নামা অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ জুলাই)দুপুর ২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের এক ডোবা থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।

জানা যায়, নিহত নারীর হাত-পা বাঁধা ছিল। তার শরীরে কোনো ধরনের পোশাক ছিল না। এ সময় ওই নারীর কোমরে ইট বাঁধা ছিলো।

স্থানীয়দের ভাষ্যমতে, পুকুরের পাশের বাড়ির স্থানীয় রমিজ উদ্দিন মাঠে গরু চরাতে গিয়ে পুকুর থেকে পচা গন্ধ পান। একটু কাছে গিয়ে মরদেহ দেখতে পান তিনি। এরপর তাঁর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে লোকজন এসে পুলিশে খবর দেয়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ডোবায ভাসমান এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি জানান আমাকে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি জানালে পুলিশ এসে ডোবা থেকে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, ডোবা থেকে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীর শরীরে বিবস্ত্র অবস্থায় ছিল। মরদেহ উদ্ধারের সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net