1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

শ্রীপুরে ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

শ্রীপুর( গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৪৪ বার

গাজীপুরের শ্রীপুরে সাড়ে তিনলাখ টাকা মূল্যের ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ ঘটনায় মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলো উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে মো.রাসেল মিয়া (৩০) লালমনির হাট জেলার আদিতমারী এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. সোহেল মিয়া(২৩) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. সেলিম হোসেন।

শ্রীপুর থনার পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,র‌্যাব-১২ মঙ্গলবার রাতে ৩’শ ৩৪ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করেছে। উদ্ধার হওয়া ফেন্সিডিলের মূল্য প্রায় সাড়েতিন লাখ টাকা। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানাযায়,র‌্যাব-১২’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় উপজেলার টেপিরবাড়ি গ্রামে মাদক বিক্রি হচ্ছে। মঙ্গলবার দুপুর বারোটারদিকে র‌্যাব ওই গ্রামের রাসেল মিয়ার বাড়ির দক্ষিন পাশে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালাতে থাকে।

এসময় র‌্যাব সদস্যরা পিছু ধাওয়া করে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় প্রায় সাড়ে তিনলাখ টাকা মূল্যের ৩’শ ৩৪ বোতল ফেন্সিডিল। নগত ৬’শ টাকা । র‌্যাবের প্রাথমিক জিঞ্জাসা বাদে গ্রেফতার কৃতরা স্বীকার করেছে তারা জেলার বিভিন্ন স্থানে মোবাইলফোনের মাধ্যমে যোগাযোগ করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net