1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নারীর মৃত্যু! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নারীর মৃত্যু!

শ্রীপুর (গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৮৪ বার

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রাহিমা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহিমা খাতুন গজারিয়া গ্রামের মো. সুরুজ মিয়ার স্ত্রী।

নিহতের ভাই আফাজ উদ্দিন বলেন, সকালে রান্না করতে আমার বোন রান্নাঘরে যাওয়ার সময় আগে থেকে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. সুরুজ মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলাম। বাড়ির উঠানে বিদ্যুতের একটি সঞ্চালন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। আমার স্ত্রী রান্নাঘরে যাওয়ার সময় ওই তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়। আমি কান্নাকাটির শব্দ পেয়ে বাড়িতে এসে আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

এ বিষয়ে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন বলেন, বিদ্যুতায়িত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষে থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net