1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর চাটখিলে জুয়ার আসর থেকে সাবেক চেয়ারম্যানসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নোয়াখালীর চাটখিলে জুয়ার আসর থেকে সাবেক চেয়ারম্যানসহ আটক-২

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩১৯ বার

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন পরকোট ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রি ও নগদ টাকা জব্দ করা হয়।

সোমবার সকালে তাদের ৩৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছেন, পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান (৫৫) এবং পূর্ব পরকোট গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (৬০)।

চাটখিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান রাতে পরকোট ইউনিয়নে আমরা টহলে ছিলাম। টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পূর্ব পরকোট খাল পাড়ে অভিযান চালানো হয়। এসময় খালের ওপর থাকা একটি ঘরে জুয়া খেলা অবস্থায় তৌহিদুর রহমান ও বেলাল হোসেনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা খালে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net