ঢাকা   ১২:০৯:২১ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে ৪৭জন ছাত্রছাত্রী মাঝে বৃত্তির টাকা প্রদান

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত “৮৭ ফাউন্ডেশন”এর উদ্যোগে গরীব- মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
শ্রীপুর উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭জন গরীব-মেধাবী ছাত্র ছাত্রীদর মাঝে প্রতি ৩ মাস অন্তর এ বৃত্তির টাকা প্রদান করা হয়।

২৫ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ৮৭ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ সাইফুল ইসলাম মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ।
৮৭ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের সহসভাপতি ও শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,খামারপাড়া এস আই আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ৮৭ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা,খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক রাজকুমার মন্ডলসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি