ঢাকা   ০৫:১৩:০৩ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্টকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে- এমপি ফজলে করিম

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি॥
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩০৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলা সদরে শ্রী শ্রী জগৎনাথ মন্দিরে রথযাত্রী উৎসবের উদ্বোধনী বক্তব্যে বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের সংবিধানে ‘ধর্ম নিরপেক্ষতা’র মূলনীতি লিপিবদ্ধ করেছিলেন।অস্প্রদায়িক চেতনার জন্য রাউজান দেশের মধ্যে একটি মডেল।

এখানে সকল সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ।ধমীয় উৎসব সমূহে ধর্মবর্ণ নিঃবিশেষে সকল মানুষ অংশ নেয়।সাম্প্রদায়িক সম্প্রীতির এমন পরিবেশ যাতে করউ বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।গতকাল শুক্রবার তিনি ঢাকা থেকে লড স্পীকারে বক্তব্য রেখে এই উৎসবের উদ্বোধন করেন।মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক প্রদীপ শীল ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত,উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,সাধারণ সম্পাদক সুমন দে, দক্ষিণের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবতী, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিটু কান্তি দে,সহ সভাপতি অশোক পালিত। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান বাহদুর, কাউন্সিলর এ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত,এ্যাডভোকেট দীলিপ চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী,চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী,শওকত হোসেন,বাসু দেব,জেলা ছাত্রলীগের সাবেক নেতা দিপলু দে দিপু,জিল্লুর রহমান মাসুদ,অনুপ চক্রবর্তী,সনজিৎ মজুমদার,সমীর শীল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি